• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    অভিমানে চলে গেলেন সুজানগরের সুনাম ধন্য ব্যাবসায়ী কুতুব উদ্দিন

      প্রতিনিধি ৫ ফেব্রুয়ারি ২০২১ , ৬:২৬:৫১ প্রিন্ট সংস্করণ

    অভিমানে চলে গেলেন না ফেরার দেশে পাবনার সুজানগর পৌর শহরের সুনাম ধন্য ব্যাবসায়ী এবং মৌসুমী বস্ত্র বিতানের প্রোপাইটর ও চর ভবানীপুর গ্রামের মরহুম হাজী নিজাম উদ্দিনের ছেলে কুতুব উদ্দিন (৪৫)।

    শুক্রবার বাদ জুম্মা তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ইন্তেকাল করেন। মৃত কালে তিনি মা,স্ত্রী,২ মেয়ে,১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ আগামী কাল শনিবার সকাল ১১ টায় সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

    জানাজা নামাজ শেষে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের কোলচরী গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে বলে জানান, মরহুম কুতুব উদ্দিনের পরিবারের সদস্যরা। কুতুব উদ্দিন পৌর শহরের দীর্ঘদিন ধরে সম্মানের সাথে ব্যবসা করে আসছিল। তার মৃত্যুতে শনিবার সুজানগর পৌর শহরের সকল দোকান আধা বেলা বন্ধ থাকবে নিশ্চিত করেছেন, বণিক সমিতির নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT