• Developed by : BDIX ROOT
  • শিক্ষা

    অর্ণা জামানের পক্ষ থেকে রাজশাহী কলেজ ছাত্রলীগের আনন্দ র‌্যালি

      প্রতিনিধি ৮ সেপ্টেম্বর ২০২২ , ১০:৩৬:৩৫ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক:

    জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পারফরম্যান্স র‌্যাংকিং ২০১৮-এ রাজশাহী কলেজ দেশসেরা হওয়ায় আনন্দ র‌্যালি করেছে রাজশাহী কলেজ ছাত্রলীগ। আজ ৮ সেপ্টেম্বর দুপুর ১২ টায় র‌্যালিটি অনুষ্ঠিত হয়।

    উল্লেখ্য, পরপর চারবার রাজশাহী কলেজ দেশসেরা নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য, ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার পক্ষ থেকে রাজশাহী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা র‌্যালিটির আয়োজন করেন।

    এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাইমুল হাসান (নাঈম), যুগ্ম সাধারণ সম্পাদক রাশিক দত্ত, সার্জিল আরিফ রক্তিম, সাংগঠনিক সম্পাদক মানিক মোঃ রতন, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, রাফি উপ স্কুল বিষয়ক সম্পাদক, লাবলু সহ-সম্পাদক, এহসানুল করিম হিমু, সঙ্গীত সহ রাজশাহী কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT