• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    আখাউড়ায় মার্কেট ভাঙ্গতে গিয়ে পিলার ধসে শ্রমিকের মৃত্যু

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২২ , ৮:৫৯:৩০ প্রিন্ট সংস্করণ

    শাহনেওয়াজ শাহ্-ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুরাতন একটি মার্কেট ভাঙ্গতে গিয়ে পিলার ধসে পড়ে আকাশ দাস (২৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ আখাউড়া উপজেলার আহামোদাবাদ এলাকার হরিলাল দাসের ছেলে।

    আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার আহমোদাবাদ এলাকার স্থানীয় নূর মার্কেটটি পুরাতন হয়ে যাওয়ায় তা ভেঙ্গে ফেলার কাজ চলছিল। এ সময় শ্রমিকরা একটি পিলার ভেঙ্গে গিয়ে রশি দিয়ে টেনে ফেলার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে পিলারটি ধসে পড়তে দেখে সব শ্রমিক সরে গেলেও আকাশ সরে না যাওয়ায় পিলারের নিচে পড়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT