বরিশাল হিজলা উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ হিজলা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ দিপু সিকদার আধুনিক হিজলা গড়ার প্রত্যয়ে হিজলার কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে মত বিনিময়ের সভার আয়োজন করেন, আজ ৭ জুলাই রবিবার সকাল ১১ টার সময় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম মাহিম, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ সেলিনা ইসলাম তুহিন,বরিশাল জেলা সদস্য ও সাবেক বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পন্ডিত মোহাম্মাদ শাহাবুদ্দিন ।
মত বিনিময় সভায় সাংবাদিকদের থেকে উপজেলা চেয়ারম্যান জানতে চান,আধুনিক হিজলা গড়তে প্রতিবন্ধক কি কি রয়েছে এবং কি ভাবে হিজলা উপজেলা এগিয়ে নিয়ে যাওয়া যায় ,সাংবাদিকরাও তাদের সুচিন্তিত মতামত প্রদান করেন,
সকলের মতামতের প্রেক্ষিতে হিজলা উপজেলা চেয়ারম্যান আলতাফ মাহমুদ দিপু শিকদার মাদক নিয়ন্ত্রণ এবং শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন।
এছাড়াও হিজলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হলে দ্রুত সমাধানের ও আশ্বাস প্রদান করা হয়। সাথে সাথে হিজলার যে কোন সমস্যা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান। এ সময় হিজলার কর্মরত সকল ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.