• Developed by : BDIX ROOT
  • গণমাধ্যম

    আমার দেশ প্রতিদিন ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২৩ , ৫:৪৮:৫৫ প্রিন্ট সংস্করণ

    এম মনিরুজ্জামান, পাবনা:

    বর্ণাঢ্য আয়োজনে,বাংলাদেশের স্বনামধন্য অনলাইন পত্রিকা আমার দেশ প্রতিদিন ও ADP বাংলা টিভির পঞ্চম বর্ষ পর্ণ করে ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা শেষে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে আমার দেশ প্রতিদিন ও ADP বাংলা টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন।

    সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ প্রতিদিন ও ADP বাংলা টিভির উপদেষ্টা মণ্ডলী সদস্য,প্রবীন সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার দেশ প্রতিদিন,ADP বাংলা টিভির উপদেষ্টা মণ্ডলী সদস্য এম মনিরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, আমার দেশ প্রতিদিন ও ADP বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক শেখ রেজাউল করিম রুবেল।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা মৎস্য কর্মকর্তা কাজমীর জামান খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন, একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিন্টল, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী বাচ্চু শেখ,ডেইলি মর্নিং টাচ্ পত্রিকার প্রতিনিধি মেহেদী মাসুদ,দৈনিক যুগান্তরে প্রতিনিধি আব্দুল আলীম রিপন, অনলাইন এম টিভির ব্যবস্থাপনা পরিচালক এম মন্জু সহ সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে আমার দেশ প্রতিদিন ও অনলাইন টিভি ADP বাংলা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT