মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
আজ ৩০ এপ্রিল ২০২৪ আরএমপি’র দামকুড়া থানা পরিদর্শন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম মহোদয়। এসময় কাশিয়াডাঙ্গা বিভাগের অতিরিক্ত দায়িত্বে উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব বিভূতি ভূষন বানার্জী, পিপিএম পুলিশ কমিশনার মহোদয়কে স্বাগত জানান।
এরপর দামকুড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: মইনুল বাশারের নেতৃত্বে আরএমপি’র একটি চৌকস দল পুলিশ কমিশনার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে। এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) জনাব শ্যামলী রানী বর্মনসহ অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.