• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের ২৬তম স্টিয়ারিং কমিটি সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১২ জানুয়ারি ২০২৫ , ১০:৫২:০৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:

    আজ ১২ জানুয়ারি ২০২৫ সকাল ১০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৬তম সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু সুফিয়ান, পুলিশ কমিশনার, আরএমপি।
    সভায় পুলিশ কমিশনার ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং এনজিও প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ভিকটিম সাপোর্ট সেন্টারের মূল উদ্দেশ্য হলো সহিংসতার শিকার নারী ও শিশুদের আইনগত সহায়তা, মানসিক কাউন্সেলিং এবং চিকিৎসা সেবা প্রদান করা। সহিংসতার শিকার নারী ও শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ও তাদের জীবনকে পুনর্গঠনের জন্য সঠিক দিকনির্দেশনা প্রদান করা আমাদের দায়িত্ব।

    তিনি আরও উল্লেখ করেন যে, ২০২৪ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টার ৯৩ জন নারী ও শিশুকে সেবা প্রদান করেছে। এই কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর তিনি জোর দেন এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমাসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আরএমপি’র ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, নারী ও শিশু হেল্প ডেক্সের ইনচার্জগণ এবং ৮ টি এনজিও-এর প্রতিনিধিবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT