মুফতী আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
অনেকে হয়তো অবাক হবেন জন্মনিবন্ধন সম্পূর্ণ ফ্রি এ কথাটি শুনার পরে, কেউ কাকতালিও ভাবতে পারেন। কিন্তু অবাক হলেও সত্য। ইসলামী আন্দোলন বাংলাদেশের মননীত বরিশাল সদর থানার জাগুয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও ইসলামী আলোচক মুফতী হেদায়েতুল্লাহ আজাদী গতকাল ১৬।২।২০২০ইং রোজ বুধবার বিকাল প্রায় ৫.৩০ মিনিটের সময় তার নিজের ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এই ঘোষণাই দিয়েছেন। তিনি বলেন প্রিয় জাগুয়াবাসী ইউনিয়নবাসী আপনাদের জন্য সুসংবাদ আজ এখন থেকে নতুন জন্মনিবন্ধনের জন্য কোন ফি নেয়া হবে না। নতুন জন্মনিবন্ধন সম্পূর্ণ ফ্রি। এবং এর খরচ সে নিজে গ্রহন করবে বলেও ঘোষণা দিয়েছেন তার সেই ভিডিও বার্তায়। এ ছাড়াও তিনি আরো বলেন জন্মনিবন্ধন সংশোধন, মৃত্যু নিবন্ধন, অন্যান্য যা আছে সরকারি গেজেট ব্যতিতো বাড়তি টাকা নেয়া হবেনা। কোন নিবন্ধনে কত ফি নেয়া হবে সেটা প্রিন্ট আকারে কম্পেলেক্স ভবনে টানিয়ে দেয়া হবে। কেউ যদি সরকারি গেজেট ব্যতিতো বাড়তি টাকা দাবি করে, প্রমান সহ আমাকে জানাবেন, এর ব্যবস্থা আমি গ্রহণ করবো। এর পর সবাইকে ধন্যবাদ জানিয়ে তার ভিডিও বার্তা সমাপ্ত করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.