• Developed by : BDIX ROOT
  • আমার দেশ

    ইবির বাস উল্টে ধানক্ষেতে

      প্রতিনিধি ২৫ ফেব্রুয়ারি ২০২৫ , ৭:৫৪:২৮ প্রিন্ট সংস্করণ

    কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

    ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের বহনকারী বাস সড়কের পাশে ধানক্ষেতে উল্টে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ইবির নিজস্ব চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীরা জানান, বাসটি কুষ্টিয়া শহর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে বিত্তিপাড়ার আগে ফাঁকা মাঠে বাসটি উল্টে যায়।

    ইবির চিফ মেডিক্যাল অফিসার সিরাজুল ইসলাম জানান, একজনের আঘাত কিছুটা সিরিয়াস হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বেশ কয়েকজনের এখানে চিকিৎসা চলছে। আহতদের সংখ্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে পারেননি তিনি। চৌরহাস হাইওয়ে থানার ওসি আল মামুন বলেন, সেখানে পুলিশের ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে। হতাহতের বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT