• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    ইয়াসের প্রভাবে পাথর বোঝাই জাহাজ ডুবলো বঙ্গোপসাগরে

      প্রতিনিধি ২৬ মে ২০২১ , ২:৫৮:০৪ প্রিন্ট সংস্করণ

    ঢাকা ২৬ মে বুধবার (২৬ -০৫- ২০২১) বঙ্গোপসাগরে ডুবে যাওয়া পাথর বোঝাই একটি লাইটারেজ জাহাজ এর নাবিকদের বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি এডব্লিউ-১৩৯ সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। ইয়াস এর প্রভাবে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে উক্ত লাইটারেজ জাহাজ ভাষানচর সংলগ্ন এলাকায় ডুবে যাওয়ার সংবাদ বিমান বাহিনীর কাছে পৌছলে দ্রুত দুটি এডব্লিউ-১৩৯ সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার বঙ্গোপসাগরে অনুসন্ধান চালিয়ে ১২ জন নাবিককে উদ্ধার করে বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্রগ্রাম এ নিয়ে আসা হয় এবং সেখানে তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

    উল্লেখ্য যে, বিমান বাহিনী আবহাওয়া পরিদপ্তর অত্যাধুনিক আবহাওয়া রাডার ও অন্যান্য প্রযুক্তি থেকে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ঘূর্ণিঝড় ইয়াস এর গতিবিধি পর্যবেক্ষণ ও পূর্বাভাস প্রদান করছে। এছাড়াও, ইয়াস এর জন্য দুর্যোগ ব্যবস্থাপনায় বিমান বাহিনী সদর দপ্তরের তত্ত্বাবধানে বিএএফ সেন্ট্রাল ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুম খোলার পাশাপাশি বিভিন্ন ঘাঁটিতে ২৪ ঘন্টা প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য অপস রুম খোলা রয়েছে বাংলাদেশ এয়ার ফোর্সের ভেরিফাইড পেইজে এ তথ্য নিশ্চিত করে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT