প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:৫৪:১১ প্রিন্ট সংস্করণ
মো: রাকিব হোসেন ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা চকনারিচা বাগবাড়িয়া এলাকায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে এক প্রস্তুতিমূলক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। গত রাতে অরণকোলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাগবাড়িয়া এলাকায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর আবু তালেব মণ্ডল সভায় আগামী নির্বাচনে দলের রণকৌশল এবং সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আবু তালেব মণ্ডল বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের অধিকার আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।
তিনি ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান এবং এলাকার উন্নয়নে জামায়াতের কর্মপরিকল্পনা তুলে ধরেন। ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের অংশগ্রহণে সভাটি জনসমুদ্রে পরিণত হয়। সভায় অন্যান্যদের মধ্যে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনের হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।


















