• Developed by : BDIX ROOT
  • সাহিত্যে

    “একুশ মানে” কলমে-সামান্তা সাহারা স্মৃতি

      প্রতিনিধি ২৩ জানুয়ারি ২০২২ , ৮:৩৮:০১ প্রিন্ট সংস্করণ

    একুশ মানে
    কলমে-সামান্তা সাহারা স্মৃতি

    একুশ মানে দেশ চেতনার
    জাগ্রত এক আশা,
    একুশ মানে মায়ের কথা
    আমার মাতৃভাষা।

    একুশ মানে প্রভাত ফেরীর
    শিশির ভেজা ঘাস,
    একুশ মানে ভাষা শহিদ
    বরণ করার মাস।

    একুশ মানে কৃষ্ণচূড়ার
    রক্তে রাঙ্গা ফুল
    একুশ মানে রক্তে কেনা
    বাংলা নদীর কূল!

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT