• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    এনায়েতপুরে নিখোঁজ দুই শিশুর লাশ ভাসছিল জমে থাকা পানিতে

      প্রতিনিধি ১২ মে ২০২৪ , ৮:০৪:৫৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের এনায়েতপুরে এক দিন আগে হারিয়ে যাওয়া দুই শিশুর লাশ জমে থাকা পানি থেকে উদ্ধার করা হয়েছে। এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহত দুই শিশুর নাম মো: আবু বক্কার (৪) পিতা মো: রুবেল হোসেন এবং মো: ইয়াসিন (৫) পিতা মো: ইয়ামিন। তাদের বাড়ি শাহজাদপুর থানার সাতবাড়িয়া গ্রামে। মো: আবু বক্কার এবং মো: ইয়াসিন দুজনে সম্পর্কে খালাতো ভাই।’

    নিহত দুই শিশুর পারিবারিক সূত্র জানা যায়, গত শনিবার জালালপুর নিহত দুই শিশুর মায়ের মামার বাড়ি বেড়াতে গীয়ে বালুর স্তুপে দুই ভাই খেলা করা অবস্থায় নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় খোঁজ করেও পরিবারের লোকজন না পেয়ে এনায়েতপুর থানা পুলিশকে অবগত করেন। সর্বশেষ আজ (রবিবার) ওই দুই শিশুর ভাসমান লাশ জালালপুে গ্রামে জমে থাকা পানিতে পরে থাকতে দেখে স্থানীয়রা এনায়েতপুর থানা পুলিশকে অবগত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

    নিহত শিশু আবু বক্কারের চাচা মামুন জানায়, আমার ভাবির মামার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হয় আমার বাতিজা অনেক খোঁজাখুঁজি করেও পাইনি, আজ (শনিবার’) দুপুর ১২ টার দিকে জমে থাকা পানিতে লাশ পাই। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক বলেন, আমরা লাশ উদ্ধার করেছি তদন্ত হচ্ছে, তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT