• Developed by : BDIX ROOT
  • বিনোদন

    এবার সাকিব আল হাসানের সঙ্গে বিজ্ঞাপনে কাজ করলেন রাজ রিপা

      প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২২ , ৬:৪০:০০ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রির্পোটার:

    এবার বিজ্ঞাপনে কাজ করলেন রাজ রিপা ।৪৯ সেকেন্ড স্থায়ীত্বের বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব। খেলাসহ প্রতিটি ক্ষেত্রেই তারা পার করছে নতুন নতুন মাইলফলক। তাদের এই অদম্য জয়যাত্রায় সাথে আছি আমরাও’। সম্প্রতি, গ্রামীণফোনের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজ (Grameenphone) থেকে সেই বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘সকল বাধা পেরিয়ে প্রতিদিনই এগিয়ে চলছে আমাদের মেয়েরা।

    এই প্রসঙ্গে রাজ রিপা বলেন, ‘এমন একটি বিজ্ঞাপনে কাজ করা আমার জন্য সত্যিই অনেক চ্যালেঞ্জিং ছিল। আদনান আল রাজীবের মতো জনপ্রিয় নির্মাতার বিজ্ঞাপনে কাজ করতে পারা আমার কাছে সত্যিই বিশেষ প্রাপ্তির বিষয়। অন্যদিকে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে কাজ করে দারুণ অভিজ্ঞতার জন্ম হয়েছে আমার। দেশের হয়ে এমন কাজ আমার জন্য সত্যিই ভীষণ আনন্দের এবং গর্বেরও বটে।’

    তিনি আরও বলেন, ‘কাজটি নারীদের জন্য অনুপ্রেরণামূলক। বিজ্ঞাপনটির মধ্য দিয়ে নারীরাও যে পারে, এই বোধশক্তি আমাদের ঘুণে ধরা বিবেকসত্তায় জাগ্রত হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT