• Developed by : BDIX ROOT
  • বরিশাল বিভাগ

    এমদাদুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৯ মার্চ ২০২৩ , ৮:২৫:৪৮ প্রিন্ট সংস্করণ

    আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:

    বরিশাল জেলার হিজলা উপজেলায় সরকারি হিজলা কলেজ সংলগ্ন পুর্ব পার্শ্বে এমদাদুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    আজ ১৯ মার্চ রবিবার সকাল ৯ টা থেকে কোরআন তেলাওয়াত, হামদ নাত,কবিতা আবৃত্তি,মাসআলা মাসায়েল,মাসনুন দোয়া,হাদীস সহ বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে অত্র মাদ্রাসার সকল ছাত্র ছাত্রীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

    অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরুল আমিন সহ সকল শিক্ষক বৃন্দ।এর পর সকল উস্তাদের হাতে পুরস্কার তুলে দেন সকল শিক্ষকরা।

    এ সময় উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা নুরুল আমিন, নায়েবে মোহতামিম হাফেজ মাওলানা নুরুল হক,শিক্ষা সচিব ক্বারী মোঃ ফরিদ উদ্দিন, সহকারী শিক্ষক মুফতী আঃ কাদের কারিমী, মোঃ আরিফুল ইসলাম, হাফেজ মোঃ রফিকুল ইসলাম।

    এরকম প্রতিযোগিতা অনুষ্ঠান হওয়ায় শিক্ষার্থীদের বেশ উৎফুল্ল দেখা গেছে,প্রতি বছর যেন এরকম অনুষ্ঠানের আয়োজন করা হয় এরকম প্রত্যাশার কথা জানিয়েছেন অভিভাবকগন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT