• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    কমলনগরে যুবদলের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত 

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৫ , ৯:৪১:৩৯ প্রিন্ট সংস্করণ

    আল আমিন-স্টাফ রিপোর্টার:

    লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয়তাবাদী যুবদল ৮নং চর কাদিরা ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আজ ৫ এপ্রিল শনিবার বিকেলে ফজুমিয়ার হাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভাপতি আকরাম হোসেন শাহেদ হাওলাদারের সভাপতিত্বে সেক্রেটারী কামাল  হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  জাতীয়তাবাদী যুব দল কমলনগর উপজেলা আহ্বায়ক মাও: ইউসুফ পাটওয়ারী। 

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী যুব দল কমলনগর উপজেলা সদস্য সচিব আবু সাঈদ দোলন,যুগ্ম আহ্বয়াক এডভোকেট আমজাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) কমলনগর উপজেলা সদস্য, দেলোয়ার হোসেন মানিক,চর কাদিরা ইউনিয়ন  সভাপতি আনোয়ার হোসেন হিরন হাওলাদার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা মৎস্যজিবী দলের সাধারণ সম্পাদক রেদোয়ান হোসেন,যুব দলের উপজেলা সদস্য আকবর হোসেন আরজু হাওলাদার, মোস্তফা সারোয়ার, আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুকুট বাবু,ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো,ইউসুফ, সাবেক জেলা সদস্য জহির উদ্দিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT