• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    কামারখন্দে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টা

      প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২২ , ৪:০৬:১৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ লুৎফর রহমান লিটন-সলংগা সিরাজগঞ্জ প্রতিনিধি :

    সিরাজগঞ্জের কামারখন্দে মানসিক ও বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বৃদ্ধ আনোয়ার হোসেন আনুর (৬৫) বিরুদ্ধে। বৃদ্ধ আনু উপজেলার নান্দিনামধু গ্রামের বাসিন্দা। নির্যাতিতা প্রতিবন্ধী কিশোরীর মা জানান, সোমবার বিকেলে ওই কিশোরীকে বাড়িতে একা রেখে পরিবারের সবাই মাঠে কাজে যাই। এই সুযোগে প্রতিবন্ধী মেয়েকে একা পেয়ে তার স্পর্সকাতর স্থানে হাত দেয় আনোয়ার।

    পরে তাকে বিয়ে করার প্রলোভন দেয় সে। তাতেও মেয়ে রাজী না হওয়ায় তাকে জোর করে ধর্ষণের উদ্দেশ্যে ঘরের মধ্যে নিয়ে যাওয়ার সময় প্রতিবন্ধী ওই কিশোরী চিৎকার চেঁচামেচি করলে প্রতিবেশীর উপস্থিতি টের পেয়ে মেয়েকে রেখে চলে যায় আনু।
    কামারখন্দ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, ভিকটিমের পরিবার থানায় এসেছে। ঘটনা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT