• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    কালকিনিতে ১ ব্যাক্তিকে কুঁপিয়ে জখমের অভিযোগ

      প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২১ , ৬:১১:৩৩ প্রিন্ট সংস্করণ

    মাদারীপুর জেলা প্রতিনিধি:

    পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে মোঃ দুলাল কাজী (৫০) নামের এক ব্যাক্তিকে কুঁপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই ব্যাক্তিকে স্থানীয় লোকজনে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়। আজ রোববার দিবাগত রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এলাকা, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর গ্রামের কালাই সরদারেরচর গ্রামের করিম কাজীর অসহায় কৃষক ছেলে দুলাল কাজী সন্ধ্যায় এনায়েতনগর এলাকায় তার এক আত্মীয়র জানাজা শেষে বাড়িতে রওনা দেন।

    সে খালেকের হাট কাচারীকান্দি নামকস্থানে আসলে তাকে একদল দূর্বৃত্তরা এলোপাতারিভাবে কুপিয়ে ফেলে রাখে। পরে আহত ওই যুবককে স্থানীয় লোকজনে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন। তবে এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করবেন বলে যানিয়েছেন ভূক্তভোগী পরিবার।
    আহত দুলাল কাজী বলেন,আমাকে স্থানীয় প্রভাবশালী কয়েকজন মিলে কুঁপিয়ে জখম করেছে। আমরা তাদের নামে মামলা করবো।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT