• Developed by : BDIX ROOT
  • সারাদেশ

    কুমিল্লায় পৃথক দু’টি স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

      প্রতিনিধি ৭ জুলাই ২০২৩ , ৭:৫০:১৮ প্রিন্ট সংস্করণ

    কুমিল্লা জেলা প্রতিনিধি:

    কুমিল্লায় পৃথক দু’টি স্থানে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু’র খবর পাওয়া গেছে। জানা যায়, আজ দুপুরে জেলার সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর ষাটকলোনি এলাকায় মারা যায় বিজয়পুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্র আরাফাত (৮) ও প্রথম শ্রেনীর ছাত্র সায়েম (৭)।
    অন্যদিকে মামার বাড়িতে বেড়াতে এসে কুমিল্লা নগরীর উজিরদিঘীতে ডুবে মারা গেছে আরাবী নামের আরেক শিশু। স্থানীয় সূত্রে জানা যায়, সদর দক্ষিণ উপজেলার মধ্যম বিজয়পুর ষাটকলোনি এলাকায় বাড়ির পাশে মাটি কাটার খাদে জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। ওই দুই শিশু হলো মনির হোসেনের ছেলে সায়েম (৭) ও ষাটকলোনি এলাকার রওশন আলীর ছেলে আরাফাত হোসেন (৮)। দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী।

    স্থানীয়দের মধ্যে নাইমুল ইসলাম নামে এক ব্যক্তি জানান, বৃহস্পতিবার দুপুরে বাবা রওশন আলীর সঙ্গে মাছ ধরতে যায় ছেলে আরাফাত ও তার বন্ধু সায়েম। জলাশয়ের এক পাশে রওশন আলী মাছ শিকার করছিলেন, আরেক পাশে আরাফাত ও সায়েম মাছ শিকারের চেষ্টা করছিলো। ওই সময় অসাবধানতাবশত তারা দু’জনে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা আরাফাত ও সায়েমকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

    বিজয়পুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মেম্বার যুবরাজ ভৌমিক জানান, বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতো আরাফাত এবং প্রথম শ্রেণীতে পড়তো সায়েম। তারা যেভাবে পড়ে মৃত্যুবরণ করেছে সেখানে আগে কোন জলাশয় ছিল না। এখানে মাটি কাটার কারনে নতুন করে পানি জমে জলাশয় তৈরি হয়েছিলো। অপরদিকে, একই দিন সকাল সাড়ে ৯টায় কুমিল্লা নগরের উজিরদিঘীতে ডুবে আরাবী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়।

    আরাবীর মামা নগরের পুরাতন চৌধুরীপাড়ার বাসিন্দা কাজী অনিক ইসলাম জানান, তার বোনের সঙ্গে ভাগ্নি আরাবী সোমবার কুমিল্লায় বেড়াতে আসে। বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে দীঘির পানিতে ডুবে মারা যায়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT