• Developed by : BDIX ROOT
  • বরিশাল বিভাগ

    কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

      প্রতিনিধি ১৯ জুলাই ২০২২ , ৭:৫৭:০৭ প্রিন্ট সংস্করণ

    পটুয়াখালীর কুয়াকাটায় রোজ গার্ডেন নামের একটি আবাসিক হোটেল থেকে সাদিকা আক্তার রিচী(১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) রাত নয়টায় ওই হোটেলের চার তলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়। হোটেলের রেজিস্ট্রার ডাইরি অনুযায়ী মৃত রিচী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানার শহিদুল ইসলামের মেয়ে। পুলিশ ও হোটেলের ম্যানেজার সূত্রে জানা যায়, রবিবার (১৭ জুলাই) রাত নয়টায় রিচী ও রায়হান নামের এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই হোটেলে ওঠেন তিনি।

    এসময় একই এলাকার রায়হানের বন্ধু রিফাত ও তার স্ত্রী মিথিলা ওই হোটেলের অপর একটি কক্ষে ওঠেন। সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় রায়হানের সঙ্গে বাড়ি ফেরা নিয়ে কথা কাটাকাটি হয় রিচীর। এক পর্যায় তারা দুজনই চারতলা থেকে হোটেলের নিচে নেমে আসেন। পরবর্তীতে আবারও রিচী হোটেল রুমে চলে যায়। পরে হোটেলের রুম ভিতর থেকে আটকানো দেখে রায়হান ডাকাডাকি করার পরেও রিচী দরজা না খোলায় পুলিশে খবর দেয় রায়হান। এরপরই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়ান পেচানো অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT