প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৫ , ৯:১৩:১৩ প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
কুষ্টিয়ার-আড়ূয়াপাড়া ৮ নাম্বার ওয়ার্ড মন্ডলপাড়া পাওনা টাকা চাইতে গিয়ে মোঃ ইয়ামান মাউন (২৮) নামের এক যুবক লোহার রড ও কাঠের বাটামের আঘাতে আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার রাত ৯টা দিকে মন্ডলপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।
১।মোঃ বাবুল হোসেন (৪৫),পিতা- চতুর আলী, বড়ি হাউসপুর, থানা-মিরপুর,২।মোঃ সোহেল ইসলাম (৪০), পিতা- সগির ইসলাম,৩।মোঃ আসলাম (৫০) পিতা-অজ্ঞাত, উভয় ২৫/১৩, বাঘা যতিন রোড, আড়ুয়াপাড়া, থানা ও জেলা- (বাবুল হোসেন) একজন প্রাইভেট কার ব্যবসায়ী, ০৩/০৩/২০২৫ একটি প্রাইভের কার ক্রয়ের জন্য আমার কাছ থেকে কার বাবদ নগদ ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা বায়না নিয়েছিল (বাবুল হোসেন) প্রাইভেট কার দিতে ব্যর্থ হয় ।
ইয়ামান মাউন ও তার পিতাকে ফোন করে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি ধামকি সহ মেরে ফেলার হুমকি দেয়। বাবুল হোসেন গতকাল ১৫/০৪/২০২৫ মঙ্গলবার রাত অনুমান ৯ টার সময় ইয়ামান মাউনকে ফোন করে আড়ুয়াপাড়াতে ডাক দেয়
ইয়ামান মাউন মোটরসাইকেল নিয়ে সরল বিশ্বাসে গিয়ে দেখি অজ্ঞাত ১ জন ব্যক্তি পূর্বপরিকল্পিত ভাবে লোহার রড দিয়া আমাকে এলোপাতাড়ি ভাবে মারধর করতে থাকে।
ইয়ামান মাউন মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে যায়,ইয়ামান মাউন কে লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম সহ লালফোলা জখম করে এছাড়াও লোহার রড দিয়ে আমার কাছে থাকা মোটর সাইকেলটি ভেঙে ফেলে,ও নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা ছিনিয়ে নেয়, হাতে থাকা রুপার ব্রেসলেট ও নিয়ে নেয় এমনকি আমার মোবাইল, ফোন মানিব্যাগ নেওয়ার চেষ্টা করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় সোহেল ও বাবুল। পড়ে ইয়ামান মাউনের বাবা এসে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে ।


















