প্রতিনিধি ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ৮:০১:০০ প্রিন্ট সংস্করণ
মোঃ জহুরুল ইসলাম-কুষ্টিয়া:
সভাপতি আ.লীগের হারুন ও সাধারণ সম্পাদক বিএনপির বিদ্রোহী প্রার্থী শাতিল কুষ্টিয়া জেলা আইনজীবি সমিতির কার্যনির্বাহী পরিষদ ০২৫-২০২৬ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত নির্বাচনে সভাপতি পদে আওয়ামীলীগের মুহাম্মদ হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক পদে এ নির্বাচনে কুষ্টিয়া জেলা বিএনপির মনোনীত সভাপতি প্রার্থী গোলাম মোহাম্মদ ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদের চরমভাবে ভরাডুবি হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কুষ্টিয়া জেলা আইনজীবি ভবনের ভোটকেন্দ্রে প্রত্যক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৪৬০ টি ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৩০ টি।
নির্বাচনী ফলাফল:-
*সভাপতি প্রার্থী হারুনুর রশিদ ১৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল খালিদ মোহাম্মদ সাঈদ ১০৮ ভোট,মাহাতাব উদ্দিন ৭৭ ভোট,শেখ মোঃ আজিজুর রহমান ৩৯ ভোট,গোলাম মোহাম্মদ ৩৬ ভোট ও মোঃ তানজিলুর রহমান এনাম ১৬ ভোট পেয়েছেন।
*সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ ফারুক আজম মৃধা ১৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রহমান ১২৮ ভোট ও মোঃ নাসির উদ্দিন ১০৯ ভোট পেয়েছেন।
*সহ-সভাপতি পদে মোঃ মাহমুদুল হক চঞ্চল ১৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নিজাম উদ্দিন ১১৪ ভোট, সামসুজ্জামান মনি ৮৩ ভোট ও ইসরাইল হোসেন ৬৮ ভোট পেয়েছেন।
*সাধারণ সম্পাক পদে এসএম শাতিল মাহমুদ ১৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খ,ম,আরিফুল ইসলাম রিপন ১৬৭ ভোট,মোঃ আব্দুল মজিদ ২৯ ভোট,এসএম মনোয়ার হোসেন মুকুল ২৮ ভোট পেয়েছেন।
*যুগ্ম সাধারণ সম্পাক পদে নাজমুন নাহার ১৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার শাহেদ ৯৯ ভোট,মনোয়ারুল ইসলাম মনিরুল ৮৪ ভোট ও হাসান রাজ্জাক রাজু ৬৯ ভোট পেয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত বাকি পদগুলোর ভোট গণনা সম্পন্ন হয়নি। এদিকে বিএনপি`র মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদকের ভরডুবি নিয়ে উকিলবাড় চলছে নারা গুঞ্জন। বিএনপি`র ভড়াডুবি প্রার্থী বাঁচাই কে দুষছেন আইনজীবীরা।


















