মোঃইমাম হোসেন-রাঙ্গাবালী পটুয়াখালী:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় যুবলীগের নেতাদের ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল ইসলাম নিখিল ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম আল সাইফুল সোহাগের সাথে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ইউনিয়ন যুবলীগের নতুন সভাপতি মোঃ জাহিদুল ইসলাম রিপন ও সাধারণ সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার।
জানাগেছে, দীর্ঘদিন ধরে চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের কার্যক্রম একটি আহবায়ক কমিটির মাধ্যমে চলে আসছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার গুরুত্বপূর্ন এ ইউনিয়নটির সাংগঠনিক কার্যক্রমকে বেগবান ও শক্তিশালী করা জরুরী হয়ে পড়ে।
এমতাবস্থায়, গত বছরের ডিসেম্বরের শেষের দিকে ত্রিবার্ষিক সম্মেলন করা হলেও নানা জটিলতায় দীর্ঘদিন ধরে কমিটি প্রকাশ করা সম্ভব হয়নি। সম্প্রতি গত ২রা সেপ্টেম্বর পটুয়াখালী জেলা যুবলীগের সম্মতিক্রমে, রাঙ্গাবালী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হুমায়ুন তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হাওলাদারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞ্বপ্তিতে চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নব গঠিত এ কমিটিতে জাহিদুল ইসলাম রিপন কে সভাপতি, আল আমিন হাওলাদারকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.