নিজস্ব প্রতিবেদক:
বিএনপি নেতার বাড়ির আগুন নেভাতি গিয়ে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থীর মুখ আগুনে ঝলসে গিয়েছে।
কুষ্টিয়ার জেলার খোকসা উপজেলার গোপগ্রামে সোমবার প্রত্যুশে এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে। আর এই আগুন নেভাতে গিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান ফারুকের মুখ ঝলসে গেছে।
স্থানীয়রা জানান, সোমবার প্রত্যুশে গোপগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফির বাড়িতে বৈঠক খানায় বৈদতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয় লোকজনের সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আগুন নেভাতে চেষ্টা করে। এক পর্যায়ে বাতাসে আগুনের ঝাপটা লাগে ওই আওয়ামী লীগ নেতার মুখে। পরে খোকসা ফায়ার ষ্টেশনের একটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
আগুনে ঝলসে যাওয়া আওয়ামী লীগে নেতা ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খোকসা ফায়ার ব্রিগেডের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার নজরুল ইসলাম জানান বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগ্নিকান্ডের সৃষ্টি হয়েছিল।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.