আঃ কাদের কারিমী-বরিশাল জেলা প্রতিনিধি:
ঈসায়ী নববর্ষ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর হযরত পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের গণমাধ্যম সমূহের সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, সিনিয়র রিপোর্টার সহ গুরুত্বপূর্ণ গণমাধ্যম ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং বার্ষিক প্রকাশনা হাদিয়া প্রদান করা হয়।
আজ ২৫ ডিসেম্বর রবিবার উক্ত কার্যক্রম বাস্তবায়ন করা হয়
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া উপ-কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, ঢাকা মহানগর উত্তরের সহ প্রচার ও দাওয়াহ সম্পাদক আলহাজ্ব আলাউদ্দীন, ঢাকা মহানগর উত্তরের কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এস এম মোস্তফা আল মামুন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.