• Developed by : BDIX ROOT
  • আইন ও আদালত

    গাংনীতে অস্ত্র সহ একাধিক মামলার আসামী গ্রেফতার

      প্রতিনিধি ৭ নভেম্বর ২০২১ , ৩:৫৭:৩৯ প্রিন্ট সংস্করণ

    মেহেরপুর জেলা প্রতিনিধি:

    মেহেরপুরের গাংনীতে আসাদুজ্জামান কনক বিশ্বাস (৩০) নামের এক ব্যক্তি অস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব। উপজেলার জোড়পুকুরিয়া সোনালী ব্যাংকের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আসাদুজ্জামান কনক বিশ্বাস বামন্দী পশ্চিমপাড়ার গোলাম কাউছারের ছেলে। তার নামে মাদক সহ ৪টি মামলা চলমান রয়েছে।র‌্যাব ৬ গাংনী ক্যাম্পের ডিএডি রেজাউল করিম জানান,র‌্যাবের মাদক বিরোধী অভিযানে র‌্যাব সদস্যরা জোড়পুকুর এলাকায় পৌছালে র‌্যাবের গাড়ি দেখতে পেয়ে আসাদুজ্জামান কনক বিশ্বাস দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে একটি দেশীয় ওয়ান শুটার অস্ত্র পাওয়া যায়। অস্ত্র উদ্ধারের ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে আসাদুজ্জামান কনক বিশ্বাসের বিরুদ্ধে গাংনী থানায় মামলা দায়ের পূবর্ক হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT