মেহেরপুরের গাংনীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর অভিযানে ২৮বোতল ফেন্সিডিলসহ আক্তার হোসেন(৪২) নামের এক মাদক কারবারিক আটক। আজ রবিবার দুপুরে হোগলবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আক্তার হোসেন গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের এইতো গোলাম মোস্তফার ছেলে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াডন লিডার ইলিয়াস হোসেন জানান, গাংনী উপজেলাধীন হোগলবাড়িয়া গ্রামের আক্তার হোসেনের বাড়িতে মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে ২৮বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের ৯৮হাজার টাকাসহ তাকে আটক করে। আটককৃত আক্তার হোসেনকে গাংনী থানায় হস্তান্তর পূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.