• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস

      প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৪ , ১০:৪৩:১০ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ-গাইবান্ধা প্রতিনিধিঃ

    গাইবান্ধা জেলা প্রশাসন,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্দোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে জেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ” প্রবাসীর অধিকার,আমাদের অঙ্গীকার,বৈষম্যহীন বাংলাদেশ,আমাদের সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর বুধবার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা,বর্ণাঢ্য র্র্যালি ও দিনব্যাপী মেলা।

    জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম হেদায়েতুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম,গাইবান্ধা সরকারি কলেজের প্রফেসর আব্দুর রশিদ,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ নপসারুল হক,সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান,টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রহিম, এসকেএস ফাউন্ডেশনের মিডিয়া সমন্ময়কারী আশরাফুল আলম সহ অন্যান্যরা।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT