• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    গাইবান্ধায় স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের ১৪ বছর কারাদন্ড

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২২ , ৪:১১:১২ প্রিন্ট সংস্করণ

    সাগর আহম্মেদ পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ

    গাইবান্ধায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মেহেদী হাসান (১৮) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। সেই সাথে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ আব্দুর রহমান আদালতে আসামি মেহেদী হাসানের উপস্থিতে এই রায় প্রদান করেন। এ বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক সাংবাদিকদের জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর গ্রামের এক স্কুলছাত্রীকে মেহেদী হাসান স্কুলে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করতেন।

    গত ২০১৮ সালের ৪ এপ্রিল স্কুলছাত্রী পলাশবাড়ী উপজেলার খামার জামিরা গ্রামে আত্মীয়ের বাড়ি যায়। ওই বাড়ি থেকে ১০ এপ্রিল বিকালে পাশের রাস্তায় ঘুরতে গেলে থাকা মেহেদী হাসান ওই স্কুলছাত্রীটিকে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করে। ওই বছর ১৬ এপ্রিল স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। আসামি সাক্ষ্য প্রমাণে দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেছেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT