• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার-৪

      প্রতিনিধি ২১ জুন ২০২৫ , ৭:৪১:১৮ প্রিন্ট সংস্করণ

    মোস্তফা প্রামানিক-নাটোর জেলা প্রতিনিধিঃ

    নাটোর ২১ জুন ২০২৫ (রাত ১২:১৫ মিনিট) বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। রাত ১২টা ১৫ মিনিটে চেকপোস্টে কর্তব্যরত সেনা সদস্যরা ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালান।

    তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত ব্যক্তিদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী পুনরায় অভিযান পরিচালনা করে ঐ দুইজন ডাকাত দলের লিডার সহ ৬ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

    জিজ্ঞাসাবাদে তারা জানায়, এ পর্যন্ত তারা—

    *অস্ত্রের মুখে জিম্মি করে ৮টি অটোরিকশা ডাকাতি, ১২টি মোটরসাইকেল ডাকাতি, ৯টি কোরবানির গরু ডাকাতি, চাদা না দেয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করেছে এছাড়াও, বিভিন্ন বিল, পুকুর ও নির্জন এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজির ঘটনাও সংঘটিত করেছে বলে তারা স্বীকার করেছে।
    গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের পরিচয়ঃ
    ১. আব্দুর রাজ্জাক (৩৮)
    পিতা: সিরাজুল হক
    ২. মোঃ কাওসার (২৫)
    পিতা: মৃত কামাল হোসেন
    ৩. মোঃ বিপ্লব মিয়া (২৪)
    পিতা: আব্দুল আজিজ
    ৪. মোঃ মনিরুল ইসলাম (২৪)
    পিতা: মোঃ রওশন মিয়া
    ৫. মোঃ মবিদুল ইসলাম (২১)
    পিতা: মোঃ মোবারক
    ৬. মোঃ সুরুজ আলী (২১)
    পিতা: সালাম আলী

    গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে, এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT