প্রতিনিধি ২৫ জুন ২০২৫ , ১১:৩৫:১০ প্রিন্ট সংস্করণ
মোঃ মমিনুল ইসলাম মুন-বরেন্দ্র অঞ্চল প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার মহিশালবাড়ী, রেলবাজার ও সিএন্ডবি এলাকায় মঙ্গলবার সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি ও পচা খাবার পরিবেশন, পোড়া তেল ব্যবহার এবং খাদ্যে নিষিদ্ধ কেমিকেল (হাইড্রোজ) প্রয়োগের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের দায়ে ৫ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০২৯-এর ৩৮, ৪৩, ৪৫, ৫২ ও ৫৩ ধারায় মোট ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন
১) মোঃ বাবু (৩৫), রেলবাজার, জরিমানা: ১,০০০ টাকা
২) মোঃ সোহরাব আলী (৪৫), ফকিরপাড়া, জরিমানা: ৩,০০০ টাকা
৩) সুজন ঘোষ (২১), মহিশালবাড়ী, জরিমানা: ৫,০০০ টাকা
৪) আব্দুল্লাহ স্টোরের প্রোঃ মোঃ আব্দুল্লাহ (৩৫), মহিশালবাড়ী, জরিমানা: ৫,০০০ টাকা
৫) মোঃ মারুফ (৩০), মহিশালবাড়ী, জরিমানা: ১,০০০ টাকা
অভিযানে নেতৃত্ব দেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)রফয়সাল আহমেদ।রতিনি বলেন, “সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আমরা সকলকে সচেতন হতে এবং আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানাচ্ছি।”


















