সাগর আহম্মেদ-গাইবান্ধা প্রতিনিধি:
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের ওই বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, আজ সকালের দিকে কৃষকরা জমিতে গেলে ডাঙ্গার বিলের মাঝস্থানে অপরিচিত ব্যক্তির লাশ ভাসতে দেখা যায়।মুহূর্তে এ ঘটনাটি ছড়িয়ে পড়লে সেখানে উৎসুক জনতার ভিড় জমে। পরে খবর পেয়ে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
এ তথ্য নিশ্চিত করে নাকাই ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মেজবাউল সরকার বলেন, বিল থেকে উদ্ধার করা মরদেহটির পরিচয় পাওয়া যায়নি। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, ডাঙ্গার বিল নামক স্থান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.