• Developed by : BDIX ROOT
  • রাজশাহী বিভাগ

    “চলে এসো” কলমে-কাওছার হাবিব

      প্রতিনিধি ১২ মে ২০২৩ , ৭:২১:২৪ প্রিন্ট সংস্করণ

    চলে এসো
    কলমে-কাওছার হাবিব

    ভুল ভেঙে গেলে এসো একাকী

    নির্জন এ দিঘির ঘাটে

    হিজলের হৃৎপিণ্ডে বসে যে পাখি

    মুহুর্মুহু বেদনার শিস কাটে—

    তার সাথে না হয়

    আনমনে কাটালে কিছুটা সময়!

    মৌনতায় ম্রিয়মাণ সারাটা প্রহর

    চাও যদি মুখরিত হোক

    ছেড়েছুঁড়ে মেকি ওই বিষণ্ন শহর

    খোঁপাতে গুঁজে নিয়ে পাখির পালক

    চলে এসো কুঞ্জবনে—

    এ কবির হৃদয়ের গহিন নির্জনে!

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT