• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    ছাগলনাইয়াতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পিক-আপ জব্দ

      প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৫ , ৭:১০:৪২ প্রিন্ট সংস্করণ

    কাজী আজিম-ফেনী জেলা প্রতিনিধি:

    ফেনীর ছাগলনাইয়ায় অবৈধভাবে আসলে জমির মাটি কাটায় মধ্যরাতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১টি পিকআপ ও ১টি এস্কেভেটর জব্দ করা হয়েছে। শনিবার ১৯ এপ্রিল মধ্যরাতে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবুদাস।

    অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। জব্দ ট্রাক ও এস্কেভেটরের বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT