• Developed by : BDIX ROOT
  • দুর্ঘটনা

    ছেলের লাশের সঙ্গে বাকি সন্তানদের রেখে এসেছিলেন মা!

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২১ , ১:৩০:১০ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    ছেলের লাশের পাশে বাকি তিন সন্তানদের একটি অ্যাপার্টমেন্টে রেখে এসেছিলেন মা।ওই অ্যাপার্টমেন্টে আটকে রাখা সন্তানদের দুই সপ্তাহ পর পর দেখতে যেতেন বলে দাবি করেছেন তিনি। পুলিশ এসে তাদের উদ্ধার করার পর এই ঘটনা সামনে আসে।
    মার্কিন গণমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বাসিন্দা গ্লোরিয়া ওয়াই উইলিয়ামস (৩৫) নামে ওই নারীকে আটক করে পুলিশ।

    কারাগারে বসে এক একান্ত সাক্ষাৎকারে গ্লোরিয়া দাবি করেন, তার আট বছর বয়সী ছেলেটি যে মারা গেছে তা তিনি জানতেন না।হিউস্টনের একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ ৭, ৯ ও ১৫ বছর বয়সী তিন শিশু আর তাদের ৮ বছর বসয়ী মৃত ভাইয়ের লাশ উদ্ধার করে। ভোঁতা কোনো জিনিসের আঘাতে শিশুটির মৃত্যু হয়েছে বলে হ্যারিস কাউন্টি ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্সেস জানিয়েছে।শিশুটির মৃত্যুর ব্যাপারে তার মা গ্লোরিয়াকে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

    তবে গ্লোরিয়া শিশুটিকে হত্যা করেননি বলে পুলিশের কাছে দাবি করেছেন।গ্লোরিয়ার বিরুদ্ধে মৃতদেহ বিকৃত, ধ্বংস ও লুকিয়ে রাখার অভিযোগ তোলা হয়েছে।এদিকে শিশুদের হত্যার জড়িতের অভিযোগে গ্লোরিয়ার প্রেমিক ব্রায়ান ডব্লিউ কুল্টারকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। কুল্টারের বিরুদ্ধে শিশুটিকে ইচ্ছাকৃতভাবে, সজ্ঞানে, বেপরোয়াভাবে পিটিয়ে ও লাথি দিয়ে হত্যার অভিযোগ তুলেছে হ্যারিস কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস।সূত্রঃযুগান্তর।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT