• Developed by : BDIX ROOT
  • ঢাকা বিভাগ

    জবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রুবেল

      প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২১ , ৪:২৩:৫৭ প্রিন্ট সংস্করণ

    শেখ জাহাঙ্গীর আলম-স্টাফ রিপোর্টার:

    নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগ ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী রুবেল নিরব ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রসায়ন বিভাগ একই বর্ষের শিক্ষার্থী বিশ্বজিত পাল।
    সংগঠনের উপদেষ্টা তোফায়েল আহমেদ, অনন্য মাহবুব, ফরিদুজ্জামান, নাঈম তানভীর, মোহাম্মদ আলী সাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়েছে।কমিটি ঘোষনার সাথে সাথে আগামী দুই মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশনা দেয়া হয়েছে।

    সংগঠনের নবনির্বাচিত সভাপতি রুবেল নিরব বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের এই সংগঠনে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্বশীল ভাবে সবাই কে সাথে নিয়ে নরসিংদীর ছাত্র কল্যাণে সর্বদাই সচেষ্ট থাকিবো এবং সবার কল্যাণমূলক কাজে আমি সবসময় থাকতে চাই। আমাদের জেলার ইতিহাস ও ঐতিহ্য উপস্থাপন করতে সবার সহযোগিতা প্রয়োজন সবাই কে পাশে নিয়ে সকল কার্যক্রম এগিয়ে নিয়ে যাবো।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT