• Developed by : BDIX ROOT
  • অর্থনীতি

    জমে উঠেছে নৌকা ক্রয় বিক্রয়ের হাট

      প্রতিনিধি ২১ মে ২০২৩ , ৬:৩৯:১৪ প্রিন্ট সংস্করণ

    আহমাদুল্লাহ হাবিবী-স্টাফ রিপোর্টারঃ

    বরিশাল জেলার উজিরপুর উপজেলার হারতা বন্দরের দক্ষিণ পাড় কলেজ রোড ২১ মে রোজ রবিবার সকাল ৭ টা থেকে দুপুর ১টা পর্যন্ত শত-শত নৌকা বিক্রেতারা নৌকা ক্রয় বিক্রয়ের হাট মিলিয়েছে।

    নৌকা বিক্রেতা মোঃ মনির সুতার(৪৮) পিতা সত্তার সুতার, মোঃ কবির হাওলাদার (৪০) পিতা আলী হোসেন হাওলাদার,মোঃ রফিক বেপারী(৪৫) পিতা মোঃ আজিজ বেপারী তারা জানান যে, হারতা বন্দরে আমরা ১৮ বছর পর্যন্ত নৌকা বিক্রেতা হিসেবে অনেকের পরিচিত আমরা বৈশাখ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত এই বাজারে সততার সঙ্গে নৌকা বিক্রি করে থাকি।এখানে কোথাও তেমন কোন সমস্যা হয় না। শুধু নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান যে এখানে একজন ছাড়া আর কাউকে দালালি করতে দেখিনা,তার জন্য অনেক সময় আমরা সরাসরি ক্রেতাদের কাছে নৌকা বিক্রি করতে পারছি না।

    অপর দিকে নৌকা বাজারের খাজনা আদায় কারি মোঃ মনির হোসেন তালুকদার( ৪০)পিতা মোঃ ওসমান তালুকদার জানান যে আমাদের এই নৌকা বাজার প্রায় ১৮ বছর পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়িরা নৌকা ক্রয় ও বিক্রয় এর জন্য এসে থাকে। নৌকার হাট মূলত সপ্তাহে দুই দিন বসে রবিবার ও বুধবার সকল ৭ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।

    নৌকা ক্রেতা ও বিক্রেতাদের আমরা সর্বক্ষণ সকল প্রকার সুবিধা ও সহযোগীতা করে থাকি। এদিকে দূর দূরান্ত থেকে আগত ক্রেতারা জানান যে, বেশিরভাগ সময় শুধু দালালের মাধ্যমে নৌকা ক্রয় করা লাগে।আমরা যদি সরাসরি বিক্রেতাদের কাছ থেকে নৌকা ক্রয় করতে পারতাম তাহলে আমাদের ক্রয়ের পরে যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা দরকার হতো না।তাই হারতা বন্দরের দালাল চক্রের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT