প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৪ , ১০:৩৮:২৬ প্রিন্ট সংস্করণ
আরিয়ান রাকিব-পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ বিদ্যালয় ক্যাটাগরিতে, উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করলেন “বরিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়” এই বিদ্যালয় টি অনেক পুরাতন ও ঐতিহ্যবাহী বিদ্যালয় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার বরিশাল ইউনিয়ন এটি অবস্থিত। এই স্কুলের সহকারী শিক্ষক সৈয়দ আতিক আলোকিত ৭১ সংবাদ কে জানায় যে এই স্কুল এর নাম আমি অনেক আগে থেকেই শুনেছি এই স্কুল টি অনেক ভালো।
আমাদের এলাকার ভিতর এটি পুরনো প্রতিষ্ঠান। আর আমাদের স্কুলের বাচ্চাদের আমরা ভালোভাবে পাঠদান করে থাকি হাতের লেখা সুন্দর করার জন্য সু ব্যবস্থা করেছি। শতভাগ স্কুল ড্রেস এর নিশ্চয়তা করেছি। এবং এই স্কুল থেকে অনেক ছাত্র বাহির হয়ে ভালো ভালো চাকুরী পেয়েছে ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এবং আমরা আশা করছি যে আমরা এই ধারা অব্যহত রাখবো।


















