• Developed by : BDIX ROOT
  • রংপুর বিভাগ

    জান্নাত ফাউন্ডেশন এর পক্ষ থেকে এক অসহায় ব্যক্তিকে সাহায্য

      প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ , ৭:১৬:২১ প্রিন্ট সংস্করণ

    আরিয়ান রাকিব-পলাশবাড়ী প্রতিনিধি:

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে এক বৃদ্ধ ও অসহায় ব্যক্তিকে জান্নাত ফাউন্ডেশন এর পক্ষ থেকে কম্বল,তোসোক,চাদর,বালিশ ও মশারী উপহার দেওয়া হয়েছে অসহায় ব্যক্তিটি অনেকদিন থেকেই কষ্টে জীবন যাপন করতেছিলো। কোন এক মাধ্যমে সেটি জান্নাত ফাউন্ডেশন জানতে পারে। খুব শীগ্রই জান্নাত ফাউন্ডেশন থেকে উদ্যেগ নিয়ে তার নিজ বাড়িতে গিয়ে সেই অসহায় লোকটিকে সাহায্য করে।

    অসহায় লোকটি আলোকিত ৭১ সংবাদ কে জানায় যে আমি সাহায্য পেয়ে অনেক খুশি হয়েছি এবং তিনি জান্নাত ফাউন্ডেশন এর জন্য দোয়া ও করেছেন। জান্নাত ফাউন্ডেশন এর কর্মীরা জানায় জান্নাত ফাউন্ডেশন (একটি সামাজিক সেবামূলক সংগঠন) যেখানে আমরা অসহায় মানুষ দেখি সেখানে আমরা তাদের কিছু সাহায্য করার চেষ্টা করি।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT