প্রতিনিধি ৩০ ডিসেম্বর ২০২৪ , ১:৩৮:২১ প্রিন্ট সংস্করণ
এইচ.এম আল আমিন-স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জিয়ামঞ্চের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন লক্ষ্মীপুর জেলা জিয়ামঞ্চের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান রুবেল,ও মোহাম্মদ নাজিম হোসেন, সদস্য সচিব, লক্ষ্মীপুর জেলা জিয়ামঞ্চ। শনিবার বিকেল ৫টার দিকে চর লরেন্স ডাক বাংলোতে জেলা আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরিত কমিটি অনুমোদন দেয়া হয়।
উক্ত কমিটিতে সাবেক ছাত্রদলের চল লরেন্স ইউনিয়নের সাধারণ সম্পাদক, রামগতি উপজেলা ছাত্রদলের সদস্য, লক্ষ্মীপুর জেলার ছাত্রদলের সদস্য, স্বেচ্ছাসেবক দলের কমলনগর উপজেলার যুগ্ন আহ্বায়ক জনাব আলতাফ হোসেন কে কমলনগর উপজেলার জিয়ামঞ্চের আহ্বায়ক ও আবদুল্লাহ আল নোমান কে সদস্য সচিব করে যুগ্ম আহ্বায়ক সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
কমিটিতে লক্ষ্মীপুর জেলার আওতাধীন কমলনগর উপজেলার যুবদল ছাত্রদল মৎস্যজীবী দল ও স্বেচ্ছসেবক দলের কর্মীদের যুগ্ম আহ্বায়ক ও সদস্য রাখায় নতুন নেতৃত্ব দানকারীদের মাঝে উল্লাস দেখা যায়। নবনির্বাচিত কমিটির আহবায়ক, জানান জিয়ামঞ্চ এটি অনেক পূর্বের সংগঠন আমরা জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করি আমরা দলকে ভালোবাসি আমরা খালেদা জিয়াকে ভালোবাসি আমরা চাই তারেক জিয়ার আর্দশ-উদ্দ্যশে জিয়ামঞ্চের মাধ্যমে কমলনগর উপজেলার ভালো একটি ও একটিভ সংগঠন উপহার দিবো ইনশাআল্লাহ।
কমিটি অনুমোদন দেওয়ার সময় জেলার আহবায়ক মাসুদুর রহমান রুবেল বলেন আগামীতে জেলার আওতাধীন উপজেলা ইউনিট কমিটি গুলোতে যারা দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং যোগ্যতা থাকা সত্ত্বেও প্রহিংসার কারণে কোন পদ ও পদবীতে নেই বা পাইনি আমরা তাদেরকে সাথে নিয়ে উপজেলার কমিটি গুলো অনুমোদন দিচ্ছি, ইনশাআল্লাহ।
আমাদের প্রধান লক্ষ্য আগামী জাতীয় নির্বাচনে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত কে শক্তিশালী করা এবং আমাদের দলকে শক্তিশালী করা ও সংগঠন কে শক্তিশালী করা।

















