• Developed by : BDIX ROOT
  • চট্টগ্রাম বিভাগ

    জিরতলীর ত্রাস শীর্ষ সন্ত্রাসী হারুন গ্রেফতার

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ১১:০৪:২৪ প্রিন্ট সংস্করণ

    নোয়াখালী জেলা প্রতিনিধিঃ

    সোমবার (৮ মে) র‍্যাব-১১ এর সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। রোববার (৭ মে) রাতে ওই ইউনিয়ন থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার জিরতলী ইউনিয়নের বারই চতল গ্রামের মোঃ অজি উল্লাহর ছেলে মোঃ হারুন (৪০)। তিনি অস্ত্র আইনে মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

    র‍্যাব-১১ জানায়, গ্রেপ্তারকৃত হারুন খুন, ডাকাতি, অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি মামলাসহ ১৭ এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। সে জিরতলী ইউনিয়নের ত্রাস। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেত না। হারুন অস্ত্র আইনে মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

    লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নানান অপরাধমূলক কাজ করে যেত। বেগমগঞ্জ মডেল থানার মাধ্যমে তাকে সোমবার (৮ মে) জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT