• Developed by : BDIX ROOT
  • রাজনীতি

    জেলার পর উপদেষ্টার পদ থেকেও তৈমুরকে অব্যাহতি

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২২ , ১১:২১:৪৫ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্কঃ

    জেলা আহ্বায়কের পদ থেকে অব্যাহতির পর এবার বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকেও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে অব্যাহতি দিয়েছি বিএনপি। সোমবার দলের এক চিঠিতে তাকে অব্যাহতির কথা জানানো হয়।
    এক লাইনের ওই চিঠিতে বলা হয় ‘মাননীয় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্যের পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে।’

    বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছেন। তবে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বিএনপির। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে মত বিশ্লেষকদের।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT