• Developed by : BDIX ROOT
  • রাজনীতি

    জয়কে অবরুদ্ধ করেছে ছাত্রলীগ, সায়েন্সল্যাব মোড় বন্ধ

      প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২২ , ৬:২৯:১০ প্রিন্ট সংস্করণ

    কমিটি ঘোষণার দাবিতে আল নাহিয়ান খান জয়কে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে বন্ধ হয়ে গেছে সায়েন্সল্যাব মোড়ের যানবাহন চলাচল। রোববার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউমার্কেট এলাকায় নাহিয়ান খান জয়ের গাড়ি আটকে তাকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ ঢাকা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। জয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি।

    ঘটনাস্থলে উপস্থিত ঢাকা কলেজের এক নেতা বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা কলেজে কমিটি নেই। এই কেন্দ্রীয় কমিটির মেয়াদ আছে দুইদিন। অথচ কমিটি না দিয়ে ঢাকা কলেজের হাজারও কর্মীকে বঞ্চিত করা হয়েছে। কমিটির দাবিতে সেজন্য রাস্তায় নেমেছি আমরা। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলানিউজকে বলেন, ছাত্রদের সঙ্গে নেতাদের কোনো বিষয়ে সমস্যা হয়েছে। বিস্তারিত এখনই বলতে পারছি না।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT