• Developed by : BDIX ROOT
  • ময়মনসিংহ বিভাগ

    ঝিনাইগাতীর গান্ধিগাও নতুন বাজারে ময়না ময়ার দোকান পুরে ছাই।

      প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২২ , ৯:১৭:৫০ প্রিন্ট সংস্করণ

    মনিরুজ্জামান মনির-শেরপুর জেলা প্রতিনিধিঃ

    শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা গান্ধিগাঁও গ্রামের নতুন বাজারে ময়নার দোকান রাতের আধারে ভয়াবহ আগুনের তান্ডপে দোকান পুরে ছাই। শুত্রবার রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে। বাজারের পাশেই শাজাহান মিয়া আগুন দেখতে পেয়ে ময়না দোকানদারের বাড়িতে খবর দেয়। পড়ে ৯৯৯ ফোন করে ফায়ারসার্ভিস কে খবর দিলে তাতক্ষনিক ফায়ারসার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এতে প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে এলাকাবাসি ও দোকানদার ময়না মিয়ার পিতা খুবি দুঃখ প্রকাশ করে বলেন,আমার ছেলে একজন প্রতিবন্ধী এই দোকান টিই তার সব কিছু ছিল।আমার ছেলের সব কিছু শেষ হয়ে গেলো। দোকানদার ময়না মিয়া বলেন,আমি সব সময় দোকানের মধ্যেই থাকি কিন্তু আজ দোকান বন্ধ করে বাড়ি যাই, যানি না কে বা কাহারা আমার সাথে শত্রুতা করে রাতের আধারে আমার দোকানে আগুন লাগিয়ে দেয়।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT