• Developed by : BDIX ROOT
  • আমার দেশ

    ঝিনাইদহ কালীগঞ্জে অবৈধ যান চালানো শিখতে গিয়ে যুবকের মৃত্যু

      প্রতিনিধি ১ মার্চ ২০২১ , ১২:৪৪:৫২ প্রিন্ট সংস্করণ

    ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধ যান লাটা হাম্বার (স্যালো ইঞ্জিন চালিত এক ধরনের গাড়ী) চালানো শিখতে গিয়ে রাস্তার পাশে উল্টে জিলহাস হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
    সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার নরেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিলহাস হোসেন ওই গ্রামের হারেজ মল্লিকের ছেলে।
    কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান জানান, সোমবার সকালে জিলহাস লাটা হাম্বার চালানো শিখছিল। চালাতে চালাতে কালীগঞ্জ শহর থেকে নরেন্দ্রপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নরেন্দ্রপুর এলাকার ইটভাটার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এসে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসা হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT