নিউজ ডেক্সঃ
ঝিনাইদহ সদর হাসপাতালে দুইটি ভেন্টিলেশন সিস্টেম হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুরে এ ভেন্টিলেশন সিস্টেম হস্তান্তর করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মোস্তফা উসমান তুরান। তুর্কিস ফ্রেন্ডস নামের একটি সংস্থা বন্ধুত্বের নিদর্শন হিসেবে ভেন্টিলেশন সিস্টেম দুইটি প্রদান করেন।
এ উপলক্ষে জাহেদী ফাউন্ডেশনের এক অনুষ্ঠানের আয়োজন করে। সদর হাসপাতাল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথ, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাউয়ূম শাহারিয়ার জাহেদী হিজল, পুলিশ বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ রেজাউল ইসলামের কাছে ভেন্টিলেশন সিস্টেম দুইটি হস্তান্তর করেন প্রধান অতিথি।সূত্র যুগান্তর
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.