• Developed by : BDIX ROOT
  • Uncategorized

    ঠাকুরগাঁওয়ে ডিবির হাতে ৪০ পিচ ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক !

      প্রতিনিধি ২ মে ২০২১ , ৬:৫৫:০২ প্রিন্ট সংস্করণ

    মোঃ রাবু সরকার ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

    ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৪০ পিচ ফেন্সিডিলসহ মো: সাইফুল ইসলাম ওরফে টেপুয়া (৪৫) নামে এক কূখ্যাত মাদক ব্যবসায়ী আটক হয়েছে।অদ্য ০২/০৫/২০২১ ইং তারিখে রাত ২২.৩০ ঘটিকার সময় ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম বালিয়াডাঙ্গী থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। ঐ সময় গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানাধীন ০৪নং বড় পলাশবাড়ি ইউনিয়নের অন্তর্গত কুরুয়া গ্রামস্থ জিয়াহাটের পশ্চিমে টেকিয়াগামী রাস্তায় টেকিয়া ব্রিজের উপর হইতে মোঃ শরিফুল ইসলাম @ টেপুয়া (৪৫) কে মাদকদ্রব্য ফেন্সিডিল সহ হাতে নাতে আটক করা হয়। এসময় আসামীর নিকট হতে ৪০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা শেষে আসামীর বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানার মামলা নং- ০৪, তাং-০২/০৫/২০২১ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪(খ) রুজু করা হয়।এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT