ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ৩নং আকচা ইউনিয়নের দক্ষিন বঠিনা ঘাটপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তৈইলক্ষ বর্মন (৪৫)।তিনি আকচা ইউনিয়নের ফারাবাড়ী এলাকার মালিপাড়া গ্রামের মৃত ভুবেন্দ্র বর্মন এর ছেলে। নদীর পানি কম থাকায় প্রতিদিন তিনি নদী পার হয়ে স্কুলে যাতায়াত করতেন। বুধবার স্কুল ছুটির পর নদী পার হওয়ার সময় বেশি পানিতে সে ডুবে যায়। এরপরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি
।৪ আগস্ট বৃহস্পতিবার সকালে অনেক ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ইউনিটের একটি ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করে লাশটি উদ্ধার করতে সক্ষম হয়। প্রায় ২২ঘণ্টা পর ঘটনাস্থল থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে দুপুরে পৌর শহরের কাজীপাড়া গ্রামের পাশে লাশটি ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে লাশ উদ্ধার করে।৩নং আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বরমর্নের উপস্থিতিতে ঠাকুরগাঁও সদর থানার এস আই হাফেজ প্রক্রিয়া শেষে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেন।
E-mil: dailyalokito71sangbad@gmail.com
তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত গণমাধ্যম দৈনিক আলোকিত ৭১ সংবাদ
@বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোক চিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
Copyright © 2026 আলোকিত ৭১ সংবাদ. All rights reserved.