• Developed by : BDIX ROOT
  • খুলনা বিভাগ

    ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৩ , ৫:২৫:২১ প্রিন্ট সংস্করণ

    ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মোঃ মাহাফুজুর রহমান-নড়াইল জেলা প্রতিনিধি:

    মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের মোসাঃ (সাদিরা খাতুন বিপি) নির্দেশনায় এবং অফিসার ইনচার্জ(ডিবি) জনাব মোঃ সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে নড়াইলে মাদকদ্রব্য (গাঁজা) পাচারের সময় ০২ (দুই) মাদক ব্যবসায়ীকে ৭.০৫ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল জেলা (ডিবি) পুলিশ। নড়াইল সদর উপজেলার হাতিরবাগান বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার সদর থানাধীন রাজেশপুর গ্রামের মৃত আবুল মিয়ার ছেলে মোঃশাহাজালাল (২৫) এবং যশোর কোতয়ালী থানার সিটি কলেজপাড়া এলাকার মোঃরাজ শিকদার এর ছেলে মোঃরাব্বি শিকদার(৩৩)।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয় মাদক ব্যবসায়ের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। এছাড়া কুমিল্লা, কক্সবাজার, বাড্ডা ও যাত্রাবাড়ী থানায় তাদের নামে একাধিক মাদক মামলা রয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে জনাব মোঃসাজেদুল ইসলাম (ওসি ডিবি) এর তত্ত্বাবধানে এসআই(নি:) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাদের গ্রেপ্তার করেন। আসামীদের থানা হাজতে প্রেরণ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। নড়াইল ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT