• Developed by : BDIX ROOT
  • রাজনীতি

    ঢাবিতে মাস জুড়ে ছাত্রলীগের ইফতার বিতরণ

      প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২ , ১০:২৬:৫৫ প্রিন্ট সংস্করণ

    ফাহিম হাসান সানি-বিশেষ প্রতিনিধি:

    দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ইফতার কার্যক্রম’ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রথম রমজান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শুরু হওয়া এ কার্যক্রমে থাকছে সাধারণ শিক্ষার্থীদের জন্য রমজান মাসব্যাপী নানা ধরনের ইফতার আয়োজন। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে শুরু হওয়া এ কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে।

    ছাত্রীদের দেয়া হচ্ছে অগ্রাধিকার। আজ ১৬ তম রমজানেও শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করে বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষার্থীদের এই ইফতার বিতরণ কার্যক্রম সমন্বয় করছেন ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মো. শাহেদ এবং ধর্ম সম্পাদক তুহিন রেজা।ইফতার বিতরণ কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রলীগের ধর্ম সম্পাদক তুহিন রেজা বলেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে মাসব্যাপী সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি চলমান থাকবে।

    এবং ঈদের দিন সেমাই ও মিষ্টি বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হবে। সকল কর্মসূচির সার্বিক দিক নির্দেশনায় আছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক বলেন, কার্যক্রমটি আমরা ছাত্রলীগের তত্ত্বাবধানে, নিজেরাই বাজার করে, নিজেদের হাতে প্রস্তুত করছি। এই আয়োজন ঘিরে প্রত্যেকদিন সহস্রাধিক শিক্ষার্থীর আনাগোনায় মধুর ক্যান্টিন মুখর হয়ে উঠেছে।

    আরও খবর

    Sponsered content

    Developed by : BDIX ROOT